Powered By Blogger

সোমবার, ১৭ জানুয়ারি, ২০১১

অন্ধকার

রবিউল মানিক

(জামান সুহৃদকে)

চাপ চাপ জমাট বাধা অন্ধকারে ক্রমশঃ
বিলীন হয়ে যাচ্ছে আমার সমগ্র চেতনা,অস্তিত্ব
মগজের প্রতিটি কোষ ঢেকে যাচ্ছে নিকষ কালো বায়বীয় আধাঁরে
শিরা-উপশিরা ব্যেপে ধেয়ে চলছে তরল অন্ধকার

বোবাপশুর মূঢ়তায় চোখে ভাসেঃ
নগরজীবনের শুণ্যতা,অবক্ষয়,ক্লান্তি,নৈরাশ্য,বিবমিষা
আধুনিক মানুষের মূল্যবোধ যুগমানসের সংকটে যন্ত্রণায় বিদ্ধ
শাণিত ও রক্তাক্ত প্রতিনিয়ত

আমার ভেতরেই সতত বয়ে চলেছে
ভালোবাসার অনন্ত এক মহাসমুদ্র
ঝরনা,পাহাড়,নদী,বন শোভিত নান্দনিক এক দ্বীপরাজ্য
পাখিরা ডানায় ফুলের পরাগ মেখে খেলা করে
শকুনেরা অনুপস্থিত

তবুও
কদাকার বাস্তবতার নিরাশার দোলাচলে
মানস সরোবরে আজ চোখে পড়ে না কোনো
আশার নীলপদ্ম
খাচাঁর মুনিয়া খাচাঁয়ই পড়ে থাকে

চক্রবর্তী,গাজীপুর
১৬.০১.১১।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন