Powered By Blogger

শনিবার, ১৫ জানুয়ারি, ২০১১

মধ্যরাতের কাব্যগাথা

রবিউল মানিক

সাহারার আকন্ঠ তৃষ্ণায় ফেটে যাওয়া ঠোঁট
সুপেয় ঝরণার ন্যায় খুঁজে নেয় আবেগে সিক্ত রসালো ঠোঁটে
চুম্বনে চুম্বনে পৌঁছে যাই
শরীরের গভীর থেকে গভীরতর অতলে
স্নিগ্ধ প্রতিটি চুম্বনে অনুভূত হয়
নিরন্নতার যোগ্য উপাচার
দেহলগ্ন দীর্ঘ,রুদ্ধশ্বাস চুম্বনে অবিশ্বাসে দুলে উঠি
'যান্ত্রিক যুগের অভিঘাতে মানুষ প্রকৃতিবিচ্ছিন্ন'

নিটোল ছাঁচে গড়া সুচাগ্র স্তনে
মরুঝড়ে ঠোঁট গুঁজে রাখা উটপাখির নির্ভাবনায়
ভুলে যাই---বিবর্ধমান আণবিক যুদ্ধভীতি
বিপর্য্যস্ত শান্তি-সম্ভাবনা ও মানবিক মূল্যবোধ

দসোনালী যবের ঔজ্জ্বলে উন্মুক্ত পেট ও নাভীমূল
মনে করিয়ে দ্যায়ঃ
গভীর সমুদ্রে মোষের দুধের মতোন সাদা টলটলে
সদ্য জেগে ওঠা চরের;যেখানে আবাস গড়বে
বিরুপপ্রকৃতির বিরুদ্ধে সংগ্রামরত দুঃসাহসী,অকুতোভয়
আমাদের সন্তানেরা

মধ্যরাতে তোমার শরীরের উষ্ণতায়
নিখুঁত ভাজের জ্যামিতিক ভূ-গোলের চড়াই-উৎরাই
পেরিয়ে সবুজ ঘাসে ছাওয়া উপত্যাকায় যখন পৌঁছি;
আমার স্নায়ু,শিরা ও উপশিরা,অস্থি,মেদ,মজ্জা,
রক্ত-মাংশ সভ্যতার প্রতি ঘৃণা ও ধিক্কারে
রক্তবীজের বিস্ফোরণতায় খান খান হয়ে ফেটে পড়ি

মধ্যরাত ছাড়া এ্যামোন শৈল্পিক প্রতিমা আর কবে সম্পন্ন হয়েছিল

১৪.০১.১১
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন