রবিউল মানিক
একদিন বিষ্ণু দে'র কবিতা পড়ে মোহিত তুমি
আজ দেখ
ব্যাংকের উদর কতটা স্ফীত
কালো কি সাদা নির্বিকার
একদিন নক্ষত্রের মতোন
ফুটে থাকা পদ্মের জন্যে উৎলা হয়েছিলে
আজ ফ্লাওয়ার ভাসে
সাজানো থাকে সিনথেটিক ফুল
একদিন কৃষকের স্বপ্নের কথা বলতে
বলতে শ্রমিকের বঞ্চণার কথা
আজ খুব ফরসা দেখে কেনো
বিছানার চাদর,রঙিন বাহারী পর্দা
এখন তোমাকে একটা হিউমনোয়েড রোবট ছাড়া
আর অন্য কিছুই ভাবতে পারি না
২১.০১.১১
পল্লবী,ঢাকা।
একদিন বিষ্ণু দে'র কবিতা পড়ে মোহিত তুমি
আজ দেখ
ব্যাংকের উদর কতটা স্ফীত
কালো কি সাদা নির্বিকার
একদিন নক্ষত্রের মতোন
ফুটে থাকা পদ্মের জন্যে উৎলা হয়েছিলে
আজ ফ্লাওয়ার ভাসে
সাজানো থাকে সিনথেটিক ফুল
একদিন কৃষকের স্বপ্নের কথা বলতে
বলতে শ্রমিকের বঞ্চণার কথা
আজ খুব ফরসা দেখে কেনো
বিছানার চাদর,রঙিন বাহারী পর্দা
এখন তোমাকে একটা হিউমনোয়েড রোবট ছাড়া
আর অন্য কিছুই ভাবতে পারি না
২১.০১.১১
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন