Powered By Blogger

রবিবার, ২ জানুয়ারি, ২০১১

পেত্রাকান সনেট

রবিউল মানিক

শাশ্বত প্রেমেও নেই আজ অমলিন
নান্দনিকতা সভ্যতা কূড়েঁ কূড়েঁ খায়
মৌলনীতি মূল্যবোধ অসফলতায়
বেড়ে উঠছে তারুণ্য চলে প্রেমহীন
দেহজ মিলন চিন্তা শূণ্যের খরায়
সবুজ পৃথিবী ক্ষত-বিক্ষত বিলীন
মানূষের চোখ দ্যাখেঃধূসর শোভায়
আকাশ ও নদী ত্রাসে কাঁপে সারাদিন


'অবাধ যৌনতা'--- নয়, ফ্রয়েডীয় মত
দু'পায়ে মাড়িয়ে সত্য ও সুন্দর বুকে
নিয়ে দৃপ্তপদে চলে জীবন সতত
ভালোবাসা ও প্রেমের আস্বাদন মুখে
প্রিয় মানবীর তপ্ত শ্বাসে উজ্জ্বীবিত
মানুষ এগিয়ে যায় মানুষের সুখে

০২.০১.১১
সাভার,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন