Powered By Blogger

মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০১১

প্রেমিক

রবিউল মানিক





আমি পৌরষস্পন্দিত স্বেচ্ছাচারী ও আগ্রাসী এক প্রেমিক
ঈগলের ক্রুরতায় উপড়ে নেবো লালসার্ত সমস্ত চোখ
প্রেমের জন্যে শত-সহস্রবার নতজানু আমি
অবলীলায় উপ্রক্ষা করতে পারি ঝঞ্ঝাবিক্ষুদ্ধ দামোদর
যোজন যোজন মেইল নগ্নপদে পাড়ি দিতে যদি জানিঃ
পথের শেষে তোমার অবস্থান,প্রিয় মানবী

আমি নান্দনিক চেতনায় বিশ্বাসী এক প্রেমিক
একনিষ্ঠ সাধকের নিমগ্নতায় সার্বক্ষনিক ধ্যানে তোমাকেই চেয়েছি,মানবী
পৃথিবীর সমস্ত গোলাপক্ষেত্র আমি ইজারা নিয়েছি
ফুলেল সাজে তোমাকে সাজাবো বলে
আবেগের তীব্র বিষাদ,অতৃপ্ততায় তোমার সুগঠিত দেহ বয়,
হৃদয়ের সিক্ত নির্যাসে সিক্ত হতে চেয়েছি এই আমি তবুও
কোমল বাহুলগ্ন একটি মুহূর্তের জন্যে হাজার রাত বিনিদ্র থেকেছি
অর্ধেক জীবন প্রতীক্ষায় থেকেছি স্নিগ্ধ,রুদ্ধশ্বাস রসালো একটি চুম্বনের জন্যে

আমি শব্দচাষা কবি এক প্রেমিক
মনোবিশ্বের উজ্জ্বলতম নক্ষত্রের নাম প্রেম
তোমার দেহীরুপ ও জৈবনিক অতিচঞ্চলতায়-ই
ঘুরে-ফিরে আসে কবিতায়;পৃথিবীর শ্রেষ্ঠ নান্দনিক উপমায়
বর্ণনায়িত তোমার,চুল,চোখ,ঠোঁট,স্তন,কটি, নিতম্ব ও পা
শব্দসঞ্চারে বিমূর্ত রুপে আবির্ভূত আমার প্রেম

আজন্ম স্বাধীনতালিপ্সু যুবক এই আমি
আজ স্বেচ্ছায় দু'হাত বাড়িয়েছি
গোলাপের পাপঁড়িতে একে শৃঙ্খলিত করো

আজ তোমার কর্তৃত্বের সময় এসেছে,মানবী

১৮.০১.১১
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন