Powered By Blogger

শুক্রবার, ২১ জানুয়ারি, ২০১১

সময়ের অস্থির জল

রবিউল মানিক

সময়ের অস্থির জলে নৌকা ভেসে চলে
দীর্ঘ রেখা টেনে কুয়াশাচ্ছন্ন দাঁড়ের শব্দ শুনি
নিকারীর জাল ফেঁসে বেরিয়ে যায় স্বপ্ন
একাকী পৌষী হিমেল রাতের শেষে টের পাই
গভীর চোখের সমুদ্রে সাঁতরে পৌঁছে গেছি
কাঙ্খিত দ্বীপে;যেখানে ভালোবাসারা পরম মমতায়
হাতে হাত রেখে নির্ভাবনায় খেলা করে

ইচ্ছেগুলো ডানামেলে যাক ভেসে,যেদিকে খুশী

২১.০১.১১
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন