রবিউল মানিক
গোলাপের মিসাইলে পৃথিবীর সব
গোলাপের মিসাইলে পৃথিবীর সব
অস্ত্রাগার ধংশ হবে,বোমারু বিমান
ধ্বংশে ব্যবহৃত হবে গাঁদার কামান
বয়ে চলবে জীবন জয়ী উৎসব
আণবিক কবিতায় বিনাশ ঘটবে
বিকশিত পুঁজিবাদী পথের অস্তিত্ব
দারিদ্রযুক্ততা ক্ষুধা আজ পরাভূত
চারিদিকে থোকা থোকা ফুল ফুটবে
গলে যাবে হৃদয়ের তেজস্ক্রিয়তায়
নৈঃসঙ্গ নৈরাজ্য দ্বৈত অস্তিত্ব যাতনা
বিচ্ছিন্নতাবোধ ক্লিষ্ট দুঃসহ যন্ত্রণা
ভরে উঠবে জীবন মধুময়তায়
নান্দনিক গোলাপের কাছে নত আজ
শিথিল বন্ধনতার বিপন্ন সমাজ
০৩.১২.১০
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন