রবিউল মানিক
আমাদের মাথার ওপর অবারিত যে নীল আকাশ
সেটা কি সত্যি সত্যি আকাশ
আসলে আকাশ বলে কিছু নেই
একলক্ষ আলোকবর্ষের দৈর্ঘ্য আর ত্রিশহাজার আলোকবর্ষের প্রস্থে
সীমাহীন শূণ্যতার এক মহাসমুদ্র
যেখানে থরে থরে বাসা বেঁধে আছে
ছায়াপথ নীহারিকা ধূমকেতু কৃষ্ণগহ্বর শত কোটি গ্যালাক্সী
সুকঠিণ নিয়মের বেড়াজালে যারা শৃংখলিত
আমার বুকের ভেতরটাও ফাঁপা শূণ্যতায় ভরপুর
আকাশের সমানই;যেখানে বয়ে যাচ্ছে
ভালোবাসার অনন্ত এক মহাসমুদ্র---কষ্টের নদীরা প্রতিমুহূর্তে
কিউসেক কিউসেক বেদনা ঢালছে ভালোবাসার সফেদ ঢেউয়ে
পার্থক্য একটাইঃ
মহাকালের স্থাপনাগুলো শৃংখলিত পরাধীন আর
আমার ভালোবাসা,বেদনাগুলো
উদ্দাম,স্বাধীন।
০৭.০১.১১
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন