রবিউল মানিক
তোমার জন্যে জমানো শোকগুলো
একদিন পাখি হয়ে আকাশে উড়ে যাবে
দু'একটা মোলায়েম পালক খসে পড়বে
তোমার বেলকনী,কার্নিশ,লন কিংবা
পৌষী সকালে রৌদ্র স্নানরতা ঠিক তোমার কোলের ওপর
হৃদয়ের চাপ চাপ কান্নাগুলো
থোকা থোকা চন্দ্রমল্লিকা হয়ে ফুটবে বাগানে
তোমার স্নিগ্ধ পরশে সেগুলো নক্ষত্রের মতোন জ্বলে উঠবে
তোমার দু'চোখের দ্যুতিতে ঠিকড়ে পড়েছিল
সর্বনাশা আহ্বান---
ঠোঁটের ঝলমলে উজ্জ্বল শিখায়
সদ্য জন্মানো পাখার উইয়ের উচ্ছ্বাসে ঝাপিয়ে দেখেছি
জমাট হিমবাহের আস্তরণ
প্রেমান্ধ তবু
গলনাংক স্ফুটনাংক সম্পর্কিত পরিমিত জ্ঞান বোধহীন এ আমি
হৃদয়ে হৃদয় ঘষে উত্তাপের সঞ্চার করে গলাতে চেয়েছি
সুমেরুর সমস্ত জমাট বাঁধা তুষার
সমগ্র জীবনব্যেপে
ব্যর্থ অপচেষ্টা
নদী ও সমুদ্রের জল মিলেমিশে একাকারে
সামুদ্রিক জাহাজ ভেসে চলে উদ্দিষ্ট বন্দরে
স্থবির নাবিক নিমজ্জিত চোরাস্রোতে
স্বপ্নের জাহাজ ভেঙ্গে খান খান হয়
ডুবো পাহাড়ে
জাহাজ ভেড়াতে ব্যর্থ নিরুপায় নাবিক
খালি-ই পড়ে থাকে আশার বন্দর
০৭.০১.১১
পল্লবী,ঢাকা।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন