নিঃসঙ্গ পথিক জানে সামনের গহ্বর,মৃত্যুর বাঁক
একদিন অতৃপ্ত প্রেমিক জেনে নিয়েছি শরীর ---
তার সমস্ত সীমান্ত চৌকি,লোভনীয় ভাঁজে অসংখ্য কামার্ত ঊরু শুষে নেয় আর
শরীরের নীচে উন্মাদ শালকী,দাম,শ্যাওলা ও জোঁক,---
তারপর নিমজ্জিত জাহাজের মতো বিসর্জন
জ্যোতিষ্কপুঞ্জের অভিমান ততটা নির্ভার নয়
যতটা আমার বুক,পেশী ও পাঁজরে ক্ষত
শালকীর স্রোত থেকে ভেসে ওঠা আলোর ভেতর
বসন্তদিন ও রক্তমাখা চোলি ---
আত্মার গভীরতর বাস্তবতা মেনে নিয়ে
পূর্বাপর স্রোতের বিপক্ষে লগিঠেলা ও ডুব সাঁতার
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন