Powered By Blogger

শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

ভাঙা পথ

বাসন্তী রঙের শাড়ী,লাল পাঁড় - বেশ মানিয়ে গিয়েছে দুই হাত ভর্তি কাচের রেশমী চুড়ি রৌদ্র ও ঘামে তোমার কপালের টিপ চকচক করছে;এলানো খোঁপা এবারের বৈশাখী মেলায় প্রিয়ে তোমার দু'চোখে সমুদ্রের আল্পনা;কোকিল্ভাষ্যে উড়ে যেতে চেয়েছিলে আমি শস্যমূল হাতে দাঁড়িয়ে ছিলাম তুমি উড়ে যাবে সাঁতরাবে সাঁতারের ক্লান্তি কত ঐ নদীর স্বচ্ছ জল তোমাকে ডাকছে আর পাখিরা আকাশ খালি করে দিল তোমার চোখের ভাষায় ভয় ও সংশয় দুই পায়ে দ্বিধা ও জড়তা যে চোখে তাকিয়েছিলে যে দিন আমাকে ছুঁতে চেয়েছিলে - - - আমি হয়েছিলা শ্মশানকাঠ,শ্মশানের পোড়া কাঠ কবিদের এত শক্তি নেই যে পথকে জোড়া দেবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন