Powered By Blogger

শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

শুধু একবার নারী নয়,মানবীর বেশে অবতীর্ণ হও

সুদূর পরাহত প্রবাসী নারী বনজ সঙ্গীত ভালোবেসে একদিন এ শরীর ছুঁয়েছিলে এই সে বনের পথ একদিন এখানে ফুলের মালা গেঁথেছিলে এই সেই জলাশয়;যেখানে সমস্ত শরীরের সুখ মুছে নিয়েছিলে এই যে তমাল গাছ,মহুয়ার সারি পিঁপড়েরা দেশান্তরে ছুটে যাচ্ছে- মুখে ডিম - অস্থির তাদের চলাফেরা মহুয়া ফুলের গন্ধে মাতাল বাতাস,মাতাল মৌমাছি কিছুতেই ফিরবে না জানি তবু একবার,শুধু একবার নারী নয়,মানবীর বেশে অবতীর্ণ হও

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন