Powered By Blogger

শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

চান্দ্রপথ ও হাড়ের পাশাখেলা

জানালার বিপরীতে রাতের জোনাকী রক্ত ও আনন্দমাখা প্রেত নাচছে;যেহেতু ঘুমাই নি অন্ধকারে সাদা হাত বাড়িয়ে দিয়েছি কালো,অপুষ্পিত - যা যা আছে হরিণের চামড়া,শুশুক,ময়ূরের চোখ ও পালক, ছিন্নভিন্ন মানুষ ও পাখি এইখানে পড়ে ছিল বলে - ওপারের বধ্যভূমি,খড়ের কাঠামো ফেলে কিছদূরে বদ্ধ নদীর কিনারে চাঁদ একা বসে থাকে পায়ের তলায় রাত্রি,সকালের ব্রতে প্রাচীন অক্ষরমালা ঘেঁটে অন্ধ পেঁচারা নিরাপদেই ঘরে ফেরে কেউ জানে নি মাটির ঢিবি,রাতের পাহারা মাটির গভীরে আরো ঈর্ষা,চান্দ্রপথ ও হাড়ের পাশাখেলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন