একটানা দু;সহ বৈশাখ।দুঃস্বপ্নের ভেতর চলছে একদল অভিযাত্রী।
পেটিকা ও বোঁচকায় লেখাঃপথ।ক্ষুধা।শ্রান্তি বিনোদন।আশ্রয়।পুরানো ঘর এবং
গ্রীষ্মরাতের একাকী দুঃখ।
অশ্রুর সীমানা ছুঁয়ে শুরু হয়েছিল বিষুব শূন্যতা;
সেই দ্বিতীয় বেদনা আজ সত্যিকারের বিমূর্ত আর চৈত্রদুপুরের ক্রোধ,---
নৈঃশব্দের চলচ্ছায়া,পায়ের গভীর দাগ ও বিনীত অবিশ্বাসে
যারা পথে নেমেছে - দিগন্ত থেকে উড়ে আসা কাকের অক্ষরে
চোখের সামনে যতদূর দৃষ্টি যায়
শুধু সোনালী বিভ্রম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন