শুক্রবার, ১৬ অক্টোবর, ২০১৫
বুকচাপা সমুদ্র গর্জন
গোধূলির মতো নিস্তব্ধ দাঁড়িয়ে আছ
প্রত্যেকটি অঙ্গ-ভঙ্গির ভেতর শতাব্দীর বিষাদ,পাথুরে চোখে সূর্যাস্ত,রাত্রির জিহ্বা
চেটে নেয় ফ্ল্যাটবাড়ি,আকাশ ও জল
নিজেদের চেনা বাড়িটিকে মনে হয় অচেনা পান্থনিবাস
রাতের আড়ালে নগ্ন ঠোঁট কেপে ওঠে অনাবৃত ভয়ে
আকন্ঠ চুম্বনশেষে বিছানাজুড়ে লুটিয়ে পড়ে বুকচাপা সমুদ্র গর্জন
শূন্যদৃষ্টিতে জেনেছি প্রত্যাখ্যান অনিবার্য্য
টের পাইঃসমস্ত অস্তিত্ব থেকে ঝরে পড়ে মানব লুপ্তির ইতিহাস
নৈঃশব্দ ও স্বপ্নাদেশ এড়িয়ে কেবল খুঁজে নিতে চেয়েছি,--- সরল মুহূর্তের
সবুজ সমীকরণ - সান্ধ্যভাষা ও প্রতীকচিহ্নে
তোমার দু'হাতে মঙ্গলদীপ,নৃত্যারতা,- নিঃশব্দে দূরত্ব কমে
ঝর্ণাতীরের পাশের মাঠে
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন