Powered By Blogger

শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫

শুদ্ধিস্নান

সিঁড়িতে বলির রক্ত - - - মুছে দেয় বাঁশপাতা মন্দিরে বিগ্রহ নেই - - - লতিয়ে উঠছে সাপ তুমি আর দাঁড়িয়ে থেক না পালাবে,কী লাভ পালিয়ে বরঞ্চ দু'হাতে মেখে নাও রক্ত আমার মদের গ্লাসও রক্তে ভরা ঠোঁটে ধরে আছি ফেনায়িত হাসি প্রেতের নাচ ও পানোৎসবে বেমানান দাঁড়িয়ে থেক না একে একে খুলে ফেলো শাড়ী,ব্লাউজ,কাঁচুলি অতঃপর সভ্যতার রক্তে শুদ্ধিস্নান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন