শুক্রবার, ২ অক্টোবর, ২০১৫
সমানুপাতিক ছায়া
ক্ষুধারুপিনীর ছড়ানো আঁচল।ভাঙা পানপাত্র।
অনাসক্ত মাটির সানকি।চুলার ওপর জটাফুল।
অস্তিত্বের প্রশ্নে লোহাচূর্ণ,শৈবাল,কচুর শাক
গুড়ি,গেগলি,শামুক এবং আরও কিছু.....
এই শতাব্দীতে অনাহারী মানুষের খাদ্যনালীতে সতর্কবার্তা
ঝুলিয়ে দিয়েছে - অনাসক্ত বিস্ময় চিহ্নের মতো ।
পতন-উন্মুখ আসুরিক সভ্যতার জারিত উন্মাদ রসে
অগণন মানুষের সমাগম। দেশ-জনপদ সামনের দিকে
না-কি পেছনের পথে?সরল অংকের মতো অর্ধসত্যে কিংবা
কূট-পরিক্রমায় সমূহ প্রশ্ন চাপা পড়ে আছে।
স্বাক্ষরতার হারের ঊর্ধ্বঃক্রমে আনন্দিত নগরপাল অথচ জন্ম এবং মৃত্যুহারের
আপাত পার্থক্যে সীমাহীন ব্যবধান।
পদ্মদিঘী আর বাঁশবনে সমানুপাতিক ছায়া ফেলে উড়ে যায় বালিহাস
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন