যারা বালির উত্থানে ভীত হয়েছিল
নিভৃত আশ্বাসে সামুদ্রিক ঢেউ তাদের ভাসিয়ে নিয়েছিল
জীবনমৃত্যুর মাঝামাঝি বায়বীয় জালে
আটকে রয়েছে ক্ষুধা,প্রেম,পরাভব
আমাকে ভালোবাসার দায় থেকে অব্যাহতি চেয়েছিলে
ছুঁড়ে ফেলে সনাতনী দেহভার - কার কাছে যাব
তোমার পায়ের কাছে কুকুরকুন্ডলী শুয়ে থেকে
অঞ্জলী পেতেছি
ব্রাম্মমুহূর্তে চেয়েছিলাম - এক জীবনের অবসাদ
মাথার ভেতর জ্বলে ওঠে একশ হাজার নীল বাতি
তোমার ঘরের নীল পর্দা বাতাসে উড়ছে
এতো বিষাদ কোথায় ধরে রেখেছিলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন