কুমার নদের তীরে গোধূলির পাকা রঙ,সূর্যাস্তে এতো বেশী আলো
দুই চোখের মণিতে বিশ্ব-চরাচর,উত্থান ও উচ্চাশার বীজ
শহরতলীর পথে আমার নিজস্ব নামে আদিম লতাগুল্মের ঝোপে
খোঁড়া,আতুর ও বধিরেরা জয়ধ্বনি ও পতাকা ওড়াচ্ছে
স্বাধীনতার গোপণ টানে আমার পিঠের দুই পাশে ডানা গজিয়েছে
উড়ে যেতে চাও মেঘ পাহাড়ের কাছাকাছি
অই মেঘে জল আছে,অই মেঘে বৃষ্টি আছে
গভীর রাতের জলতৃষ্ণা মিটে যাক আর
প্রিয় কুমার নদের তীর ভরে উঠুক নিমগ্ন আলো ও জলের তোড়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন