সুষমা ছিল না কোন
সুর,ছন্দ কিংবা পাখিওড়া ছায়ায় এগিয়ে আসে
কয়েক হাজার চোখ - লক্ষ মোউমাছির হুল
সারা রাত্তিরের ক্ষত মুখে
ঈর্ষা পরায়ণ যে প্রতিবেশীরা ঘিরে দাঁড়িয়েছিল উঠোন
ঘরের দরোজা খোলা পেয়ে কেউ কেউ
মুছে নিয়েছিল সিঁদুরের টিপ,শাঁখা____
শ্মশানে উৎসব শুরু হয়
কালু ডোম নাচে
ছাইমাখা নাচ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন