চিতা জ্বলছে,__ দেখতে পাচ্ছ চন্ডালের ছাইমাখা নাচ
দুই একটি অক্ষর,অক্ষরের ক্রমে শব্দ এবং
শব্দ থেকে সু-সংহত বাক্যে পয়ারের মিল
এইভাবে ক্রমশঃ আমার কবিতারা বেড়ে উঠেছিল আর
দূরন্ত সাহসী হয়ে তোমার বুকের কাঁচুলিতে পূর্ণ হয়েছিল
সে স্বপ্নের শেষ হয়েছিল আঘাটায়
তার পৈঠাতে এখনও লেগে আছে যৌনতার ধোয়া দাগ
আগামী বর্ষায় এই পথ মুছে যাবে
অনন্ত বর্ষার জলে যা ভাসতে থাকে
তার সবটুকুই কবিতা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন