সে বছর শালকীর জল এতো বেশী বেড়ে গিয়েছিল যে ব্রীজের
মাথা ছুঁয়ে ফেলেছিল;পাহাড়ী নদীর ঢল
মাটির নীচের উৎসমুখ খুলে, আকাশের জানালা সমূহ থেকে
ছন্দপাতহীন অবিরাম বৃষ্টি পড়ে
সমস্ত এলাকা জলময় হয়ে গেল
চারিদিকে শুধু জল আর জল
এমন কি
শিব মন্দিরের জোড়া বটগাছের মাথাও
প্রায় ঢেকে গিয়েছিল
(হরিয়াল গুলো কে জানে কোথায় চলে গেছে)
মহাপ্লাবনের মুখোমুখি নৌকায় নিমগ্ন জালে
বৈবস্বত মনু আর নূহ মুছে দেয় প্রাকৃতিক অবয়ব
কনফেশনের পর বানভাসী বিষ্ণু এখন সানকী হাতে
রামকৃষ্ণ মিশনের দরোজায় বসে থাকে
মাথা ছুঁয়ে ফেলেছিল;পাহাড়ী নদীর ঢল
মাটির নীচের উৎসমুখ খুলে, আকাশের জানালা সমূহ থেকে
ছন্দপাতহীন অবিরাম বৃষ্টি পড়ে
সমস্ত এলাকা জলময় হয়ে গেল
চারিদিকে শুধু জল আর জল
এমন কি
শিব মন্দিরের জোড়া বটগাছের মাথাও
প্রায় ঢেকে গিয়েছিল
(হরিয়াল গুলো কে জানে কোথায় চলে গেছে)
মহাপ্লাবনের মুখোমুখি নৌকায় নিমগ্ন জালে
বৈবস্বত মনু আর নূহ মুছে দেয় প্রাকৃতিক অবয়ব
কনফেশনের পর বানভাসী বিষ্ণু এখন সানকী হাতে
রামকৃষ্ণ মিশনের দরোজায় বসে থাকে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন