শালকীর জল পায়ে মেখে অজস্রবার গিয়েছি,---
দোলাচলের মুহূর্তগুলো
বিমূর্ত প্রকাশবাদী চেতনায় শিল্পানুসন্ধানের বিষয়গুলো
পাখির ডানার মতো মোলায়েম তুলিতে গভীর আবেশিত প্রেমে
তন্ময় জীবন;অপ্রকাশ্য ক্যানভাসের জমিতে
নান্দনিকতার লাঙ্গলে বিদীর্ণ করে ফসল ফলাতে কিন্তু
দুপুরের রঙজ্বলা পথ কেবলই বুকে চেঁপে বসে
কলঙ্কময় গোধূলি শীর্ণ করপুটে ঢেলে দেয় চাপ চাপ রক্ত
প্রগাঢ় অন্ধকারের মধ্যে উদ্ধত আকাশে সাত ঋষি মাথা তুলে প্রশ্ন করেঃ
সুবর্ণিত পঞ্চপ্রদীপ কোথায়?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন