প্রচন্ড তুষার পাতে যখন নিঃশ্বাস নিতে পারছিলাম না
অসাড় আঙ্গুল দিয়ে তোমার হৃদয় স্পর্শ করলাম;
সেটা তখনও জ্বলছিল ঝড়ো বিক্ষুদ্ধ সমুদ্দুরের
ভীতিপ্রদ বাতিঘরগুলোর মতোন
হিমাংকের আরো নীচে তাপমাত্রা নেমে গেলে
তুমি ভেঙ্গে গুঁড়ো হতে হতে
আমার সমস্ত অন্তরাত্মা ব্যোপে ছড়িয়ে পড়লে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন