Powered By Blogger

শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১২

অবিনাশী প্রেম

যেই বলে বসলে বিকেলে বৃষ্টি নামবে,অমনি
ঝলমলে আকাশের কোণ থেকে রাধাকৃষ্ণের যুগল
মূর্তি কোথায় উধাও হল।জলভারানত মেঘ থেকে
ফোঁটা ফোঁটা বৃষ্টি গড়িয়ে পড়ল চিবুকের 'পর।

সামনে দেয়াল,পেছনের দরোজাও বন্ধ
রৌদ্রকরোজ্জ্বল দুপুরের পথে মিশে আছ
রিপুভয়ে ?

ট্রাফিক বিহীন নিরুদ্দিষ্ট নদীর কিনারে পৌঁছে দেখি
এলোচুলে কাঁপছ ভীষণ
একাকী!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন