Powered By Blogger

শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১২

অগ্নিরথ


জিউসের বজ্রাঘাতে রথচ্যুত ফেইথন ভেসে যায় এরিদানুসের স্রোতে
পপলারের পবিত্র ছায়া ঘিরে রাখে তার মরদেহ

হেলিওসের উন্মাদ ঘোড়া লাগামের ফাঁস গলে
দাপিয়ে বেড়ায় সমুদ্দুর;মানুষের হাহাকার
পাখ-পাখালির আর্তনাদে শূণ্যে ওঠে পৃথিবী,বাতাসে ভেসে আসে
                                                                         ঘর পোড়া গন্ধ
নিমিষেই সবুজ বনানী জ্বলে পিঙ্গল ভস্মরাশিতে পরিণত

ঠিক যেন অঙ্গারিত তোমার হৃদয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন