Powered By Blogger

শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১২

হরিয়াল

এইখানে নেমে এসেছে বটের ঝুরি
শিয়রে প্রাচীন ধ্বসে মুখোমুখি বিস্ফারিত ফুসফুস
শ্বাস নেয় বিষন্ন বাতাসে;বিদায়ের আবহ সময়
স্থবিরতার শেকড় গেড়ে বসে আছে
ফোঁটা ফোঁটা রক্তবিন্দু জমে থাকে পাথরের চোখে
পথের কুঞ্চন জমে থাকা মুখে সমস্ত চেতনা
নীল বাষ্পধারা হয়ে উঠে যায় দূরগামী নিঃসীম আকাশে
 জ্বলজ্বলে ক্ষতের হৃৎপিন্ড নিয়ে আহ্নতির কালে
খলখলিয়ে কালপুরুষ হেসে ওঠে আর
মৃত স্মৃতির কোষেরা খেলা করে মাথার ভেতর

বটের শাখায় তবু কোন সুরে গায় হরিয়াল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন