ডানকানা মাছেদের আবাস পেরিয়ে গেলে
সজনে,সুপুরি,জাম,বাঁকানো জামরুলের প্রাকৃতিক ছায়াঘেরা
বাড়ি তোমার;বাইরে বুনো তিৎপল্লার হলদে,পলতে মাদারের লাল ফুলে ফুলে ছাওয়া
টোপাদানার দাম ভর্তি ব্যবহৃত পুকুরের শিয়রে দাঁড়ানো
একটি বড়ই গাছ ক্রমেই বাড়ছে আকাশের দিকে
আর আমিও অশীতিপর বৃদ্ধে পরিণত হচ্ছি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন