সূর্য্যের উজ্জ্বল প্রভা গায়ে মেখে
অন্ধকার সুরঙ্গের ভেতর আমরা পথ হাঁটছি,একাকী
সুনসান নীরবতার প্রশান্তি নিয়ে;আত্মাধিকারহীন,অমর্যাদায়
পাথুরে গলায় হেসে ওঠে চর্বি থলথলে বুনো শুকরেরা
ঘোৎ ঘোৎ শব্দে পথের হদিস বাৎলে দেয়
শ্বেত বধিরতা পেয়ে বসে আমাদের
গ্রহণের জলে ভেসে যায় নিয়মের ধারাপাত
জলমগ্ন মানুষেরা রৌদ্রাহত নির্মলতা নিয়ে
ধ্বংশের অতলে ডুবে যেতে যেতে নিশুতিরাতের প্লাটফর্মে প্রতীক্ষায় থাকে
ট্রেনের হুইশেলের আর এদিকে
চকচকে মসৃণ সড়কে গাড়ি হাঁকিয়ে সুবেশী শুকরেরা দ্রুত চলে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন