Powered By Blogger

সোমবার, ৩ ডিসেম্বর, ২০১২

সুবাসিত মৃত্যু

অক্ষম বৃদ্ধেরা অতঃপর চায়ের দোকানে
অলস আড্ডায় মেতে ওঠে এবং নিশ্চিতভাবেই
তাঁদের আলোচনায় উঠে আসে বিবস্ত্র যৌণতা
কাঠ-কয়লার গণগণে লালাভ আভার দিকে চোখ রেখে
আফ্রোদিসিয়াক,ভায়াগ্রা ও মৃগনাভী কস্তুরীর
ব্যবহার বিষয়ক সরস বিতর্ক

প্রদীপ্ত সূর্য্যের মতো ওঁদের যৌবন কেটে গেছে
কুচকানো চামড়ার ভাঁজে ভাঁজে বিঁধে আছে
অতীতের স্পর্ধিত পদচিহ্নের ছাপচিত্রের সময়ের চোরকাটা
নিরন্তর কাল খুবলে নিয়েছে শরীরের যৈবনিক আস্তরণ

ভবিষ্যতের উজান স্রোত ঠেলে ভেসে আসে মৃত্যুর সুবাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন