Powered By Blogger

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১২

স্বেদাক্ত সময়


আলো নেভে উপকূলে নিরানন্দ ও বিষাদময়তায়
সমুদ্রের নীল জলে এক জীবনের স্বপ্ন ভাসে নিরুদ্বগে

হৃদয়ের কড়ি-কাঠে ঝুলছে শিঁকেয় তোলা ভালোবাসা
ছুঁয়ে দেখনি কখনো,---
জীবন যখন পড়ে থাকে শালকীর তীরে

উত্তাল যৌবনে সমতল আর পাহাড়ের চূড়া একাকার করে
তৃষ্ণার্ত ঠোঁটের ছাপচিত্র এঁকে দিয়েছিলাম কপালেঃ
সেইসব স্মৃতিগুলো ঝড়ো বাতাসের তোড়ে মাথাভাঙ্গা ঢেউয়ের মতো
আছড়ে পড়তে চায় সৈকতের নরোম বালিতে

অজগরের বাঁকানো শরীরের সাথে মিশে
পথ মিশে যায় পথের দিকে
স্তবের মুহূর্ত ফেটে অবসন্ন বিকেল বেড়িয়ে আসে
আর স্বেদাক্ত সময় শুষে নেয় দাঁড়টানার বিরহী শব্দ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন