Powered By Blogger

শনিবার, ১৫ ডিসেম্বর, ২০১২

পোড়া মন

ঠোঁট থেকে মুছে দাও জ্বলন্ত চুমুর আলপনা

পানশালায় তাকিয়ে দেখোঃ
সারি সারি ঘামে ভেজা ঠোঁট অক্ষম আক্রোশে
চুরুটের গোড়া চেঁপে অবলীলায় জ্বালাচ্ছে
তাদের হৃদয়

হৃদয় জ্বালিয়ে দিলে
অবিনশ্বর দেহের কিছু বাকী থাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন