Powered By Blogger

শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০১৪

আগুনের প্রতিহিংসা

নদীর ঐ তীরে আগুন জ্বলছে
পুড়ে যাচ্ছে কার স্বপ্নমাখা বাড়ীঘর
কাছে গিয়ে দেখি ঝলসানো ভিটেমাটি,---ওপরে আগুন
পুরোপুরি নেভেনি,উড়ছে জলকণা,উঠোনে শুকোনো রক্ত,
তোবড়ানো ঘট,এনামেলের সানকি
খুনখুনে বুড়ি কাঁদছে---মাথার চুলে জট

পাথর,না প্রতিহিংসা---আগুন বোঝে না
ধিকিধিকি ছাই নাচে আধপোড়া দেহ ঘিরে;
যে সমস্ত নারী ও পুরুষ
শুয়ে আছে শীতল জলের ধারে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন