সন্দেহে সন্দেহে কেটেছিল দুপুরের পথ
নিঃঝুমতা খোলা-
বুকভাঙা দীর্ঘশ্বাসে দুই হাতে মুঠো মুঠো রৌদ্রতাপ
যতখানি প্রয়োজন ছড়িয়ে দিয়েছে
নদী কি তার সমস্ত জল ধরে রাখে,রেখেছে কখনো
সমুদ্রের পথে নদীও নিঃশেষ হয়ে যায়
আমার নীরব রক্তপাত,স্থবিরতা
অস্পষ্ট জীবন,কালিমাখা ঘর---পরিধিবিকার বৃত্ত ঘুরে ঘুরে ফিরে আসা
বেঁচে থাকতে চেয়েছি মাথা তুলে জলের ওপর
অথচ প্রবাহমান ঢেউ ঢেকে দেয় অবয়ব
ডুবোপাথরের প্রসারণশীলতায় বেড়ে উঠছি
দিনের সমস্ত অপমান নিয়ে বসে আছি
রাত---সে ও একরাশ অপমান ঢেলে দেয় বিছানায়
আমার মাটির বাড়ি বজ্রাহতে পুড়ে খাক হয়ে আছে
দরোজা-জানালা বন্ধ,আলোবাতাসহীন এ ঘরে কেটে গেছে অর্ধেক জীবন
লোহার আরক,সীসা,গন্ধক মেশানো জল কুঁজো ভরে রাখি
যদি মাঝরাতে তৃষ্ণা পায়
জেগে ওঠে কবিতার প্রহর,গ্রহণ কাল
আমার নিমগ্ন হাতে উঠে আসে কবিতার বই
সূচিভেদ্য অন্ধকারে গেয়ে উঠি
আমি চাই নি এমন মৃত গ্রহের কংকালসার এ জীবন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন