Powered By Blogger

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০১৪

সমূহ মৃত্যু

মুছে যাবার সাহস নেই
তাই রয়ে গেছি এখনও
পাপের অভ্যাসে কলুষমাখানো হাত ঢুকে যায় বুকের গোপণ গর্তে
বের করে আনে লুকানো অসংখ্য মাছি
গ্রীষ্মের দুপুর এত তিতকুটে,কালো
আমার লুটেরা করতল শরীরের প্রত্যন্ত অঞ্চল থেকে নিঃস্ব করে তুলে নেয়
সমস্ত সৌন্দর্য্য
বিন্যাসিত সিঁথি,কাজল,কুমকুমের টিপ
রিরংসায় রিরংসায় শরীর কাঁপিয়ে ফণা তুলছে গোক্ষুর সাপ
দ্বি-খন্ডিত জিহ্বা,দু'কানে দাক্ষীর দুল
নতজানু ভিক্ষা নয়,---প্রতিটি ছোবলে খুলে নেয় শরীরের ত্বক
মেদ গলে যায় প্রবল ঘর্ষণে
শেকড় সমেত ভালোবাসা উপড়ে ফেলেছিলাম
শেষ অশ্রুপাতে তবু গজিয়ে উঠেছে দূর্বাঘাস,উঠোনের ধারে

দেখো,শ্মশানের ছাই উড়ছে বাতাসে
চন্ডালের কলসে নেভে নি
প্রেতের তর্পণে অগ্নি  প্রেম ও সম্ভোগ মুছে ফেলে
দাবী করে সমূহ মৃত্যুর

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন