Powered By Blogger

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪

তুষের আগুন

যদি ফেরৎ দেবার প্রশ্ন আসে
যা নিয়েছি এতদিনে,---
আমার শোবার ঘরে খুব যত্নে আছে সে ছবিটা
মেহেদী রাঙানো হাত---আজও তেমনি জ্বলজ্বলে

আর আত্মলাঞ্জনার ক্ষত সমস্ত শরীরে
অথচ গলায় ঠিক সুর বাজে
উদগত শষ্পের মতোন কলুষমাখা এ হাত
বুকের উপান্ত বেয়ে আরও গভীরে....

দ্বিধা ও দ্বন্দ্বের লজ্জা ভেঙে বলেছিলাম,'বিদায়।'
অর্থাৎ তোমাকে নয় নিজেই নিজেকে ভাসিয়েছি জলস্রোতে

জল বাড়িয়ে দিয়েছে দাহ,ধিকিধিকি তুষের আগুন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন