জল ব্যথা সহ্য করতে পারে নি বলে ডাঙায় ফিরেছি
পূর্বজন্ম থেকে অন্ধত্ব ও অপেক্ষার গানে অঘোর চৈতন্যোদয়
প্রাণবৃক্ষ,কূটিল লিখন,বীজগণিতের দ্বি-ঘাত সমীকরণ,--
আলো ও জলের মাঝখানে একটুকরো বারান্দা
খসে গেছে মাটির বানানো মুখ,ঠেস দিয়ে রাখা খড়দেহ
ঘুমের তলায় সারাক্ষন তুলে ধরি জলকণা,বাষ্প
যেন শুষে নেয় ওই শুকনো শরীর
জাদুর শেকড়,মরা ইঁদুরের দাঁত,ময়ূরের চোখ জড়ো করেছি সুড়ঙ্গে
প্রসূন মগজে ধরে রাখি কালো মুক্তা,ভল্লুকের চামড়া ও অপুষ্পিত ফুল
এবং তার চারপাশ ঘিরেছি দেয়ালে
আমার দু'হাতে ছিল শিল্পের শিল্পিত দণ্ড
জ্যোৎস্না ভেবে যখনই ঠোঁট ছূঁতে গিয়েছি অমনি
আঙুলের ফাঁক গলে খসে পড়ে মাটির প্রতিমা আর
এক অক্ষৌহিনী সৌরতাপ এসে শূণ্যে ছুঁড়ে ফেলেছ আমাকে
দরোজাবিহীন ভাঙা সিঁড়িপথে লতানো গাছের ডালে আমি শূণ্যে ঝুলে থাকি

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন