মাটির অতল গর্তে আবাস গড়েছি
কেননা আমার বাবা-মা শেয়াল ছিল
মানুষেরা তাদের মেরেছে
লোকালয়ে এসে পড়েছিল বলে
চারিদিকে হাতছানি উচ্চাশা,লোভের
সারারাত জেগে জেগে দেয়াল গাঁথতে থাকি
সুরক্ষিত মনোজগৎ,তমোহীনতা,---
আমার বুকের ক্ষত পেকে টসটসে
হাতের চেটোয় নোংরা পুঁজ মুছে ফেলে
জলে নামি,ভেসে যাই,যেতে যেতে দেখিঃ
মাথার ওপর চিল পাক খায়
নীচে,কুকুরের শব
পিঠের ওপরে কাক ঠোকরাচ্ছে অন্ত্র
কেননা আমার বাবা-মা শেয়াল ছিল
মানুষেরা তাদের মেরেছে
লোকালয়ে এসে পড়েছিল বলে
চারিদিকে হাতছানি উচ্চাশা,লোভের
সারারাত জেগে জেগে দেয়াল গাঁথতে থাকি
সুরক্ষিত মনোজগৎ,তমোহীনতা,---
আমার বুকের ক্ষত পেকে টসটসে
হাতের চেটোয় নোংরা পুঁজ মুছে ফেলে
জলে নামি,ভেসে যাই,যেতে যেতে দেখিঃ
মাথার ওপর চিল পাক খায়
নীচে,কুকুরের শব
পিঠের ওপরে কাক ঠোকরাচ্ছে অন্ত্র

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন