আমাদের কখনো উৎসবে দেখা হবে না,সুচারু কারুকার্যময় ঝুলবারান্দায়
মালতী ফুলেরা দোল খায়
এমন আচ্ছন্ন ঘর জল পড়ে নষ্ট হয়
রাত্রিবেলার বিশ্বাস উবে যায় কর্পুরের মতো
আমার ধ্যানের তাপে গলে পড়ে সূর্যকণা,ইন্দ্রিয়স্বভাব
প্রসারিত মৃত্যুর ছায়ার নিচে জীবনের অন্তহীন উপত্যকা--
মাঝখানে দাঁড়িয়ে রয়েছি
প্রতিকোষে আলো ও অন্ধকারের খেলা--শ্বাপদসুন্দর শ্যামলতা
চারদিক থেকে নেমে আসে বটের জটিল ঝুরি
পাখিরা উড়ছে,ভাঙা ডানায় রক্তের বিন্দু,--
সৌরতাপে ঝলসে গিয়েছে
জটায় বেঁধেছিলাম জলধারা
সব জল ছেড়ে একদিন রাত্রিবেলার নিঃস্বনে চলে যেতে চাই
পায়ে এসে পড়ছে যজ্ঞের কাঠ,মুখে কালপুরুষের ছায়া

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন