Powered By Blogger

সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪

অনুকম্পা

ভালোবেসে পুড়ে যাওয়া মুখের স্থিরচিত্রে
সমাসীন খুঁতো গুল্ম,তীক্ষ্ম কাঁটাগাছ পার হয়ে
এগিয়ে চলেছি যৌবনপ্রান্তিকে
প্রকৃত প্রলয় কালে দু'হাত বাড়িয়েছিলে
রক্তক্ষত,বিপন্নতা----
প্রস্তুতিবিহীন অনুকম্পা ছুঁড়ে তুলে নিয়েছ চাবুক
সপাটে বাতাসে শব্দ ওঠে আগুনের,স্ফুলিঙ্গের

ঠোঁটের আঘাত নিয়ে খাঁচার ময়না ডেকে উঠেছিল
'ধ্বংসের অতল থেকে বের হয়ে আসো,মূঢ়।'

আমরা শুনি নি
রৌদ্রাহত নির্মলতা ভেঙে লিখেছি ছায়ার প্রতিনাম
আজ সেই হাতে চকচকে ভিক্ষার এনামেলের বাটি

তোমার নিজের হাতে ভিক্ষে দেবে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন