জল ও আলোর মাঝামাঝি শুয়েছিলাম,বুকে,---
পিতামহের প্রদীপজোড়া দুঃখ
সবুজের সবটুকু আন্তঃসার পায়ের তলায় মেখে
মন্ডপের পাশ ঘেঁষে চলে গেল তীর্থযাত্রীদল
সমস্ত শরীরে অবসাদ নিয়ে উঠে আসি ভোরবেলা
দিন ও রাতের পঙ্গু পরিশ্রমের তরল আলো,খালপারে
জলে ভেসে যাব কবে
এলোমেলো ডাঙার নৌকায় বসে চেয়ে দেখি
দক্ষিণমুখো স্রোতের দিকে
করতলে সূর্যরেখা,চোখে প্রাত্যহিক তিস্তা
একেকদিন ব্রাক্ষমুহূর্তে ভেজা বাকলের শ্বাসে মনে হয় মুছে যাই
শেফালীগুচ্ছের গন্ধে
মাথার ওপর দিয়ে
'মৃত্যু নেই,মৃত্যু নেই।'বলে উড়ে যায় সাদা বক
খসে পড়া পালকে,ডানায় রক্তক্ষত
রুপালী ডানার মতো আমার স্বগত সুরে ঝরে পড়ে
মেঘ রৌদ্র,ঢেকে ফেলে আলোকবর্ষের গতিপথ
দু'ধারে গাছের স্নেহশাখা---বাকলে বাকলে ঘূণ
পাতায় সবুজ শিরা-উপশিরা
ম্লান ইশারায় অনাদরের ভেতর বাসাহীন শরীরের সজল শেকড়

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন