সুখ এবং দুঃখ।হলুদ পূর্ণিমা।
ঘুম ও জাগরণের মাঝামাঝি
যা-কিছু প্রবল দূর্বিপাকে টেনে নিয়েছিলেঃ
রেল-সাঁকো
অর্ধেক ডফুবন্ত নৌকা
কবিতার নিষ্ফলতা
অন্ধত্ব ও বধিরতার সঙ্গীতে-
সমুদ্তোর অথবা নদী মোহনার বুকে তোমার দু'চোখ
ফুটে বেরিয়েছিল অবিশ্বাসের ঝড়।যা কিছু প্রত্যক্ষ-
কিংবা মনগড়া - চক্ষ্মুষ্মান পুরুষের বাচালতা নিয়ে
আমি কিছুই দেখি নি শুধু বুঝতে চেয়েছিলামঃ
একজীবনের পরাভব।
ক্লান্তি ও শ্রমবিনোদনের কথা মনে আছে?
আমার লেখার নীল খাতা ভরে গেছে
অভিজ্ঞানলব্বধ কবিতা ও গানে।
একদিন পড়ে দেখো।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন