অজস্রবার গিয়েছিলাম সমুদ্রের তীরে
সূর্যোদয়,সূর্যাস্ত,গোধূলী আর জ্যোৎস্নার শিখরে ভেসে
প্রতিবার ফিরতে হয়েছে
বিকৃত মুখের ফুল ও শূন্যের মাঝামাঝি
চিরন্তন স্বদেশ ও সন্ন্যাসের সজল উন্মেষে
জটায় জ্বলছে স্বাভিমান
প্রতিবার ফিরে আসি,ফিরতে হয়েছে - পাঁজরের হাড়ে বেজে ওঠে
স্ব-নির্মিত কালের মন্দিরা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন