সময় ও দূরত্বের দীর্ঘ রেখায় দ্বি-ঘাত সমীকরণের দূরহ সকেত
প্রতিটি বিচ্ছেদ ঘিরে পতঙ্গের আনাগোনা
এই ব্যর্থ ভূ-মন্ডল,প্রাণের উন্মেষ এবং প্রণয়ের চিহ্ন ধরে
যত আঁক,স্থাপনা,কোকিলভাষ্য,---
অনাথ দেবদূতের মতো ভিক্ষাবাটি পেতেছি;বিপথে
জাতকূলীনের ছায়া - রাত নিশীথের স্নান শেষে তত্ত্ব-বিনির্মাণ
কবির অভিশাপের ছায়া এত বেশী গাঢ় যে অবলীলায়
একদিন সমস্ত গদ্যশহর মিশে যাবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন