Powered By Blogger

সোমবার, ৬ এপ্রিল, ২০১৫

সম্মিলিত বোঝাপড়া

একেলা নদীর তীর।ঘন সূর্য্যাস্ত।তোমরা পথ ভুল করে এইখানে এসে দাঁড়িয়েছ?কাশবনের ভেতর আলপথ। তো্মাদের অমোঘ মুঠিতে গোধূলির পাকা রঙ।সমস্ত সন্ধ্যাবেলা ঝরে পড়ে - বিচ্ছুরণে মায়াবী মমতা? গম্ভীর নিঃশ্বাসে বের হয়ে আসে রাত্রিবেলার বাদুড় কৌম অন্ধকারের ভেতর দু'জনের লবণাক্ত হৃদয়।যুগল আত্মহত্যা এবং তারপরের মুহূর্তে চিতা জ্বলে ওঠে।জলের কিনার ঘেঁষে পড়ে থাকে সম্মিলিত বোঝাপড়া।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন