আমার সমস্ত দুঃস্বপ্নের ভেতর আশ্রয় নেয় বিষুব-শূণ্যতা
নিঃশেষিত খাদ্য ও পানীয়ে - আমাদের যুগল আত্মহত্যার জ্বলজ্বলে স্মৃতি
কুয়াশামাখা সকালে শেষ যে চিঠিটি লেখা হয়েছিল;
তা কি ডাকবাক্সে ফেলেছ
রোদের ভেতর সেইসব প্রশ্নেরা অস্থিরতায় কিলবিল করছিল
আমাদের মৌল চাহিদাগুলো দিনকে দিন ফিকে হয়ে যাচ্ছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন