গৈরিক সন্ন্যাসে ডুবে আছে সমস্ত পাহাড়ী পথ তবু
আমি পথে নেমেছি - ভেবেছি সামঞ্জস্য পরিণতি অথবা সজীব সমাধান
যেদিকে তাকাই - শুধুই মৃত্যুর গান
পেছনে যে ঘর - তাতে ক্ষুধা
সামনে যে পথ - তা জ্বলছে
ডানে কবরখানা,বাঁইয়ের পথে খানা-খন্দক-গহ্বর
আমি দুই হাত শূন্যে তুলেছি- আকাশ নেমে আসে মাথার ওপর
ভুল সময়ে পথেরমাঝখানে এসে দাঁরিয়েছি
বন্ধকী এ জীবনের দেনা পথে পথে কেটে যাবে
অতীতের ধারাপাত- যেইখানে ছিল...সেভাবেই আজও আছে
ঘরের বিষাদ একাকার হয়ে মিশে আছে পথের রেখায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন