রাত্রির পাথর ভেঙে বেশ্যাপারার বিপথে একসাথে ধর্ম ও কবিতা
মদে নেশাচ্ছন্ন হয়েছিল -
হে আমার পিতৃপুরুষেরা
কেবল জলের অনুষঙ্গে ভেসে গেলে
রক্তবর্ণ মদ,নখরাঘাতে ক্ষত-বিক্ষত গণিকার স্তন
থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরে - তা মদের চেয়েও স্বাদু
ঠান্ডা পানীয়ের চেয়েও কোমল ও মিষ্টি
গ্রাম্য কুমারীর মাংসে যারা তৃপ্ত হয়েছিল সেইসব কবি ও পূজারী
আজ দীক্ষা দেবে - বেশ্যারা প্রস্তুত
অগ্নিস্নানে সীতার মতোন পূত ও পবিত্র....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন