Powered By Blogger

সোমবার, ৬ এপ্রিল, ২০১৫

উদ্ভিদ,প্রাণী,পতঙ্গ ও ঢেউ

প্রেমিকাকে বন্ধ্যা করবার ক্ষমতা নিয়েই চলে গেল যতদিন বেঁচে ছিল -চোখে বিহ্বলতা নিয়ে নারী ও নদীর মুখোমুখি আনমনে প্রশ্ন করেছিলঃ তোমরা পেছনেকোন ঘর ভাসিয়ে এসেছ অগণন মানবযোনী পরিভ্রমণ শেষে কবি বসেছিলেন প্রান্তরে তোমাদের জন্ম হয়েছিল কোন সালে তোমরা কি প্রতিবেশীদের খাবারে বিষ মিশিয়েছিলে অথবা ঘরে আগুন - ক্ষেতের আল কেটে দিয়েছিলে ঘন্টা বাজছে ঐ,গীর্জাঘরে সামগান মাতা মেরী,তোমার সন্তানদের রক্ষা করো শহর,নগর আর বন্দরের বাতাসে মানুষপোড়া ছাই ভাসছে - রঙহীন সূর্যোদয়ে আতর ও লোবানের ঘ্রাণ ভাঙা চারাগাছে কাঠি বেঁধে ভূগোল ঘুরছে দেখো,ধ্বংসের ভেতর মাথা তুলছে উদ্ভিদ,প্রাণী,পতঙ্গ ও ঢেউ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন