আমরা সবাই আজ শূণ্যের বিরোধী
অপূর্ণ শূণ্যতা ম্লান ইশারায় ছিঁড়ে নেয়
বুকের ভেতর চুপ করে বসে থাকা
দুঃখ ও তফসীলি বেদনা
মুখের প্রচ্ছদ এমনই সবুজ - এত যে অনাদর তবু
প্রতিদিনের পুণর্বাসনে সজীব সঞ্চার
পটভূমিকায় সামুদ্রিক ঝড় ও বাতাস
ফুলতোলা সকালের পথে অকাল বোধন
সনাতনী বলিদান
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন